শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
নির্বাচিত

স্পিকারের সাথে মরক্কোর ডিপ্লোমেটিক ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সাক্ষাৎ

শেয়ার করুন:

মো:জিল্লুর রহমান,

ঢাকা, লিগ্যাল ডেস্ক : মরক্কোয় সফররত বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী’র সাথে বৃহস্পতিবার সেদেশের ডিপ্লোমেটিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আবদেলাতি হাবেক স্থানীয় রাবাতে বাংলাদেশ হাউজে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতকালে তাঁরা সংসদীয় কার্যক্রম, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা করেন।
ঢাকায় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
বৈঠকে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মরক্কোর সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ক আরো সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

মরক্কোর ডিপ্লোমেটিক ফাউন্ডেশনের প্রেসডেন্ট আবদেলাতি হাবেক বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের এবং বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন। ড. শিরীন শারমিন চৌধুরী তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ায় তিনি তাকে অভিনন্দন জানান।

এসময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, এস এম শাহজাদা, সৈয়দা জাকিয়া নূর, মাসুদ উদ্দিন চৌধুরী এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies