সোমবার, ৯ নভেম্বর ২০২৬
নির্বাচিত সংসদ

বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দিল্লীতে স্পিকার

শেয়ার করুন:

সংসদ প্রতিনিধি ,

বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ভারতের দিল্লীতে বাংলাদেশ হাই কমিশন আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আজ ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তিনি কেক কেটে ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীসহ বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ এমপি, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী এমপি, সাগুফতা ইয়াছমিন এমপি, আনোয়ারুল আবেদীন খান এমপি এবং আহসানুল ইসলাম (টিটু) এমপি অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies