বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
চাকরির খবর নির্বাচিত

৪০তম বিসিএসের প্রিলিমিনারি ৩ মে

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার,

নিউজ ডেস্ক, চল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ৩ মে। পরীক্ষার হল এবং আসনবিন্যাসসহ পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা পরে জানিয়ে দেবে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)।

পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগ এই পরীক্ষা হবে।

সরকারি চাকরিতে প্রথম শ্রেণির এক হাজার ৯০৩টি পদে নিয়োগ দিতে গেল বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২ জনসহ সাধারণ ক্যাডারে ৪৬৫ জন এবং অন্যান্য ক্যাডার মিলিয়ে মোট এক হাজার ৯০৩ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies