সোমবার, ২ নভেম্বর ২০২৬
নির্বাচিত শিক্ষা

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি আবির, সম্পাদক নিবিড়

শেয়ার করুন:

ঢাবি প্রতিনিধি,

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির (ডুজা) নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি হয়েছেন দি নিউ নেশন পত্রিকার ঢাবি প্রতিনিধি রায়হানুল ইসলাম আবির। আর বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ঢাবি প্রতিনিধি মাহদী আল মুহতাসিম নিবিড় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার বিকালে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শেষে নতুন কমিটির ঘোষণা করেন সমিতির নির্বাচন কমিশনার মাহবুব রনি এবং রিয়াদুল করিম।

কমিটিতে অন্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে ফিনান্সিয়াল এক্সপ্রেসের আবু রাকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইউএনবির মো. ইমরান হোসেন, অর্থ-সম্পাদক পদে মানবজমিনের মুনীর হোসাইন, দপ্তর সম্পাদক পদে সারাবাংলা ডট নেটের কবির কানন, কার্যকরী সদস্য পদে বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কমের সাজ্জাদুল কবির, নয়াদিগন্তের ইসমাঈল সোহেল এবং ডেইলি অবজারবারের আব্দুর রাজ্জাক সোহেল।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies