বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
নির্বাচিত

ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেলেন তিন অতিরিক্ত সচিব

শেয়ার করুন:

সিনিয়র রিপোর্টার,

লিগ্যাল ভয়েস ডেস্ক : তিন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুয়ায়ী, বিয়ামের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শেখ মুজিবুর রহমানকে মন্ত্রীপরিষদ বিভাগ (সমন্বয় ও সংস্কার), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ইউসুফ হারুণকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies