বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশ

রংপুরে কন্যা হত্যার দায়ে মা-বাবার যাবজ্জীবন কারাদণ্ড

শেয়ার করুন:

রংপুর প্রতিনিধি,

লিগ্যাল ভয়েস ডেস্ক : রংপুরের বদরগঞ্জে কন্যা হত্যার দায়ে মা-বাবার  যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

কন্যাকে হত্যা করে গোয়াল ঘরে মাটি চাপা দিয়ে পুতে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় পিতা ও মাতার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। রবিবার দুপুরে রংপুরের স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক হাসান তারেক এই আদেশ দেন।

মামলার এজাহার উল্লেখ করে রংপুর স্পেশাল জজ আদালতের পাবলিক প্রসিকিউটার জয়নাল আবেদীন অরেঞ্জ সরকার জানান, ২০০৮ সালের ৪ আগস্ট রংপুরের বদরগঞ্জের কালুদারিপাড়ায় পারিবারিক বিরোধের জেরে নিজ কন্যা মোমেনাকে (২৭) হত্যা করে গোয়াল ঘরে মাটির নিচে পুঁতে রাখে পিতা আনছার আলী ও মা ছকিনা বেগম। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে হত্যা মামলা রেকর্ড করে।

পুলিশ চার্জশিট দেওয়ার পর দীর্ঘ ১১ বছর শুনানী শেষে আজ রবিবার রংপুর স্পেশাল জজ আদালত এই রায় প্রদান করেন। আসামিরা জামিনে থাকলেও হাজিরা না দেওয়ায় তাদের অনুপস্থিতিতেই এই আদেশ দেন বিচারক।

রায়ের ব্যাপারে বিবাদীর আইনজীবী আরিফুল ইসলাম জানান, এই রায় নিয়ে আমরা উচ্চ আদালতে আপিল করবো। কারণ আমরা ন্যায় বিচার বঞ্চিত হয়েছি।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies