রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
রাজনীতি শীর্ষ খবর

ফখরুলকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে বললেন কাদের

শেয়ার করুন:

ঢাকা : মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবিলম্বে বিএনপির মহাসচিবের পদ ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার আগে ‘ব্যর্থতার জন্য’ ক্ষমাও চাইতে বলেছেন তিনি।

ক্ষমতাসী দলের নেতাকে স্টেডিয়ামে গিয়ে ক্ষমা চাইতে বিএনপি নেতার আহ্বানের পর এই পাল্টা বক্তব্য এল।

বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে দক্ষিণ যুবলীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ওবায়দুল কাদের।

আগের দিন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ওবায়দুল কাদেরকে স্টেডিয়ামে গিয়ে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ফখরুল।

এই বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘যে মহাসচিব ১০ বছরে ১০ মিনিটও আন্দোলন করতে পারেনি, নির্বাচনে ১০টিও আসন পায়নি। আন্দোলন ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ লজ্জা থাকলে তার (ফখরুল) এখনই পদত্যাগ করা উচিত।’

৩০ ডিসেম্বরের নির্বাচনকে কারচুপি বলছেন ফখরুল। তার দাবি জনগণ এই ভোট প্রত্যাখ্যান করেছে। আর কাদের বলেন, ‘জনগণের অভূতপূর্ব বিজয় যারা প্রত্যাখ্যান করছে তাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।’

৫০টি আসন পর্যবেক্ষণ করে ৪৭টিতে কারচুপি দেখার বিষয়ে টিআইবির প্রতিবেদন নিয়েও কথা বলেন কাদের। বলেন, ‘নির্বাচনের দিন টিআইবির কোনো এজেন্ট কি নির্বাচনে স্বচ্ছতা নিয়ে কথা বলেছে? নির্বাচন নিয়ে এতদিন পর কেন অলীক, অবিশ্বাস রূপকথার গল্প সাজাচ্ছেন, আমরা জানি। এর জবাব দেশের জনগণই দেবে।’

Powered by Done 5 Technologies