বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
খবর বিনোদন শীর্ষ খবর

তারেক রহমানের সঙ্গে ছবির ব্যাখ্যা দিলেন মৌসুমী

শেয়ার করুন:

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনার পর চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমীর সঙ্গে বিএনপি নেতা তারেক রহমানের একটি স্থিরচিত্র নিয়ে আলোচনা চলছে ফেইসবুকে। বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে, মৌসুমী একসময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সক্রিয় সদস্য ছিলেন।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সংবাদ সম্মেলন করে মৌসুমী দাবি করেন, তার বিরুদ্ধে অপপ্রচার চলছে।

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ছবির ব্যাখ্যায় তিনি বলেন, ‘বিভিন্ন উৎসবে আমাদের যেতে হয়, গেলে তো ছবি আসবেই। ছবিটা আমিও তুলি নাই। আমি তো বলি নাই যে এটা অপরাধের মধ্যে পড়ে।’

জাসাসের সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকলেও তিনি কখনোই বিএনপিতে যুক্ত ছিলেন না বলে দাবি করে মৌসুমী।

তিনি বলেন, ‘যারা ছবিটি ছড়াচ্ছে, তারা হয়ত আমাকে পছন্দ করে না, হয়ত আওয়ামী লীগকে পছন্দ করে না। আমাকে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে।’

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে বুধবার ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়ন ফরম তোলেন মৌসুমী।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies