বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
আন্তর্জাতিক নির্বাচিত

গাড়ির টায়ারের বয়স কত, জানবেন কীভাবে?

শেয়ার করুন:

দৈনন্দিন কাজে যারা গাড়ি ছাড়া চলতেই পারেন না, তারা হয়তো বুঝবেন এর চাকা কত গুরুত্বপূর্ণ। আর চাকার কথা চিন্তা করলেই প্রথমে মাথায় আসে টায়ারের ছবি। নতুন টায়ার কেনার পরও অনেক সময় ভোগান্তি পোহাতে হয়। কিন্তু টায়ারের বয়স যদি আপনি জেনে নিতে পারেন, তাহলে কেনার আগেই সতর্ক থাকা যাবে। ভাবছেন টায়ারের বয়স জানবেন কীভাবে? জেনে নিন-

টায়ারের বয়স জানতে হলে কিছু কৌশল অবলম্বন করতে হবে। কেনার আগে এ ধরনের ছোট কৌশল পরবর্তী সময়ে আপনাকে স্বস্তি দেবে বৈকি। টায়ারের বয়স নির্ধারণের জন্য আপনাকে টায়ারের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বা সংক্ষেপে ডট নাম্বার জানতে হবে। ২০০০ সালের পর যেসব টায়ার তৈরি হয়েছে, সেগুলোতে একটি চার ডিজিটের ডট কোড থাকে। প্রথম দুটি নম্বর দ্বারা বোঝা যায় কোন সপ্তাহে টায়ারটি তৈরি হয়েছিল এবং পরের দুটি দ্বারা বোঝা যায় টায়ারটি কত সালে তৈরি হয়েছিল।

ধরা যাক, কোনো টায়ারের ডট কোড ২৩০৯ হয়, তাহলে বুঝতে হবে এটি ২০০৯ সালের ২৩তম সপ্তাহে তৈরি হয়েছিল।

তবে ২০০০ সালের আগে যেসব টায়ার তৈরি হয়েছে, তাতে তিন অংকের কোড থাকে এবং এগুলো থেকে টায়ারের বয়স নির্ধারণ করা অনেক কঠিন। এ ধরনের কোডের ক্ষেত্রে প্রথম দুটি নম্বর দ্বারা সপ্তাহ এবং শেষেরটি দ্বারা এটি কোন দশকে তৈরি হয়েছে সেটি বোঝায়।

কিন্তু বিপত্তি ঘটবে তখনই, যখন ডট নাম্বার দেখতে পাওয়া যাবে না। কেননা এই ডট নাম্বার সবসময় চাকার বাইরের দিকে থাকে না। সেক্ষেত্রে ডট নাম্বার পরীক্ষা করতে জ্যাক ব্যবহার করে গাড়ি ওপরে তুলে দেখে নিতে হবে।

ডট নাম্বার দেখে টায়ার কেনা হলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারবেন বেশ কিছুটা সময় ধরে। এছাড়া নতুন গাড়ি কেনার সময়ও ভালোভাবে পরীক্ষা করে নেয়া উচিত।

সূত্র: টেলিগ্রাফ

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies