বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
জাতীয় নির্বাচিত

‘চন্দ্রা ও কোনাবাড়ি ফ্লাইওভারের কাজ এপ্রিলের মধ্যে সমাপ্ত করার আহ্বান’

শেয়ার করুন:

ঢাকা, নিজস্ব প্রতিবেদক, লিগ্যালভয়েস : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চন্দ্রা ও কোনাবাড়ি ফ্লাইভারের কাজ আগামী এপ্রিল মাসের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
আজ সকালে গাজীপুর মহানগরের কোনাবাড়ী ফ্লাইওভারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে এসে তিনি এ আহবান জানান।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী রমজান মাসের আগে জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত সড়কে আর কোন সমস্যা থাকবে না, যানচলাচল স্বাভাবিক হবে। ইতোমধ্যে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ফোর লেনের রাস্তার কাজের ইতোমধ্যে চুক্তি করেছি। এতে প্রায় ১২ হাজার কোটির টাকার মতো বরাদ্দ হয়েছে। সাসেক-২ (সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন) প্রজেক্টের একটি চুক্তি করেছি। এরপর সাসেক-৩ আসবে পঞ্চগড় থেকে বর্ডারের বুড়িমারী পর্যন্ত ফোর লেনের কাজ। এতে গাজীপুরের জয়দেবপুর থেকে গোটা উত্তরাঞ্চল ফোর লেনের আওতায় চলে আসবে বলে তিনি জানান।
মন্ত্রী আরো বলেন, ইতোমধ্যে কালিয়াকৈরের লতিফপুর ও টাঙ্গাইলের ধেরুয়া রেলওভার ব্রিজের কাজ শেষ হয়েছে। কোনাবাড়ি, চন্দ্রা ফ্লাইওভার ব্রিজ এবং লতিফপুর ও ধেরুয়া রেলওয়ে ওভার ব্রিজগুলো আগামী রোজার আগে যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় মন্ত্রীর সাথে ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজাদ মিয়া, ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, সাসেক প্রকল্পের পরিচালক ইছহাক প্রমুখ।
পরে মন্ত্রী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ পরিদর্শনে যান।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies