সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
স্বাস্থ্য

হাম ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোঘণা

শেয়ার করুন:

অ্যান্জেলস, ২৬ জানুয়ারি ২০১৯ লিগ্যালভয়েস : যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ওয়াশিংটন অঙ্গরাজ্যে হাম ছড়িয়ে পড়ায় শুক্রবার সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাজ্যটিতে ২৪ জনের বেশি হামে আক্রান্ত হওয়ার পর জরুরি অবস্থা জারি করা হলো। আক্রান্তদের অধিকাংশ শিশু। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রে ২০০০ সালে এ রোগ নির্মূলের ঘোষণা দেয়া হলেও দেশটিতে রোগটি আবার দেখা দিলো।
ওয়াশিংটনের গভর্নর জে ইন্সলী এক বিবৃতিতে বলেন, ‘হাম একটি সংক্রামক রোগ। এ রোগে ছোট শিশুদের মৃত্যু হতে পারে।’
বিবৃতিতে বলা হয়, এ পর্যন্ত ওয়াশিংটন অঙ্গরাজ্যে ২৬ জন হামে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এটা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি সৃষ্টি করেছে। এ রোগ অন্যান্য কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
এ বছরের শুরুতে ওরিগনের পোর্টল্যান্ডের কাছে রোগটি প্রথম দেখা দেয়। পরে তা দ্রুত পার্শ্ববর্তী ক্লার্ক কাউন্টি ও কিং কাউন্টিতে ছড়িয়ে পড়ে। উভয় অঞ্চল ওয়াশিংটনে অবস্থিত।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies