রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
ওয়াগ্যোয়াই পোয়ে’ ঘিরে রুমা বাজারে শুঁটকি মাছের বাজার জমজমাটবাজারে এলো শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন ‘হেলিও ৬৫’বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর
আন্তর্জাতিক নির্বাচিত

২০১৮ সাল ছিল চতুর্থ উষ্ণতম বছর

শেয়ার করুন:

ওয়াশিংটন, লিগ্যালভয়েস : বিশ্বে উষ্ণতার ধারাবাহিক রেকর্ড সংরক্ষণের পর থেকে বিশ্বের সবচেয়ে উষ্ণতার চতুর্থতম বছর ছিল ২০১৮ সাল।
যুক্তরাষ্ট্রের গবেষণা গ্রুপ বার্কলে আর্থ বৃহস্পতিবার প্রকাশিত এক রিপোর্টে এ কথা জানায়।
বৈশ্বিক উষ্ণায়নে শিল্পায়ন পূর্ব সময় ভিত্তি হিসেবে ধরে গত ঊনিশ শতকের দ্বিতীয়ার্ধ্ব ১৮৫০ থেকে ১৯০০ সালের তুলনায় ২০১৮ সালে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ১.১৬ ডিগ্রি সেলসিয়াস (২.০৯ ডিগ্রি ফারেনহাইট)।
রিপোর্টে বলা হয়, ২০১৮ সালের তাপমাত্রা ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের চেয়ে কম। তবে ২০১৫ সালের আগে সব বছরের চেয়ে বেশী। উষ্ণতা পর্যবেক্ষণের ইতিহাসে ২০১৬ সাল হচ্ছে সবচেয়ে উষ্ণতার বছর। আবহাওয়ার স্বল্পমেয়াদি প্রাকৃতিক তারতম্যের কারণে ২০১৮ সালের তাপমাত্রা পূর্ববর্তী তিন বছরের চেয়ে সামান্য কম। তবে এই উষ্ণতার প্যাটার্ন দীর্ঘমেয়াদে বৈশ্বিক উষ্ণায়নের দিকে।

Powered by Done 5 Technologies