শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
খবর রাজনীতি শীর্ষ খবর

ডিএনসিসি’র উপনির্বাচনে নৌকার মাঝি আতিকুল

শেয়ার করুন:

আতিকুল ইসলামঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী আতিকুল ইসলাম।

শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়। এর আগে বৈঠকে নির্বাচন করতে ইচ্ছুক আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎকার নেওয়া হয়।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন—বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম আগেও ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন।

আনিসুল হকের মৃত্যুতে এই সিটির মেয়র পদ শূন্য হওয়ায় নির্বাচন কমিশন গত বছরের ৯ জানুয়ারি উপনির্বাচনের তফসিল দেয়। তবে উচ্চ আদালতের রিটের পরিপ্রেক্ষিতে তা স্থগিত হয়ে যায়। সম্প্রতি ওই রিট খারিজ হলে নির্বাচন কমিশন আবারও এ সিটির উপনির্বাচনে তফসিল ঘোষণা করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি। ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা আতিকুল ইসলাম পোশাক শিল্প ছাড়া আরও অনেক ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার।

Powered by Done 5 Technologies