বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
বিজ্ঞান ও প্রযুক্তি

প্রতিবন্ধীদের জন্য বিশেষ কম্পিউটার প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

শেয়ার করুন:

তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে তাদের কর্মসংস্থানে সহায়তার জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। রোববার ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডারহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় বিশেষ এই কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

এই কোর্সটি দেশের ৬টি জেলায় অবস্থিত বিসিসি’র ৬টি আঞ্চলিক কেন্দ্রে (রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও ফরিদপুর) একযোগে শুরু হয়েছে। আগামী ২০২০ সাল পর্যন্ত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এ কোর্স চলবে। প্রতি ব্যাচে ২০ জন করে প্রতিবন্ধী ব্যক্তি ২০ দিনব্যাপী এ কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের ১৬ কোটি মানুষের জীবনমান উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদেরও সক্ষমতা উন্নয়ন করে দেশ গঠনে সমাজের মূলধারায় সম্পৃক্ত করা হবে। এ জন্য বর্তমান সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এ প্রকল্প বাস্তবায়ন করছে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী দক্ষ প্রতিবন্ধী ব্যক্তিদের পরবর্তীতে চাকুরী প্রাপ্তিতে এ প্রকল্প সহায়তা প্রদান করবে। এ প্রকল্পে সহযোগী হিসেবে সম্পৃক্ত রয়েছে সূচনা ফাউন্ডেশেন ও সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)। তিনি প্রশিক্ষণার্থীদের সাফল্য কামনা করে এ প্রশিক্ষণ কোর্স মনোযোগ দিয়ে সম্পন্ন করার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি অনুরোধ জানান।

ভিডিও কনফারেন্সিং এর মাধ্যেম একেযোগে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সদস্য জনাব মো. রেজাউল করিম, পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) জনাব এনামুল কবির, প্রকল্প পরিচালক ও উপ-প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ মনোয়ার উজ জামান ও মো. গোলাম রববানী এবং বিসিসির ৬টি আঞ্চলিক কার্যালয়ের সেন্টার ইনচার্জগণ।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies