বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
বাংলাদেশ

যুক্তরাজ্য নতুন সরকারের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখবে

শেয়ার করুন:

ঢাকা, কূটনীতিক প্রতিবেদক লিগ্যালভয়েস ডেস্ক : যুক্তরাজ্য নতুন সরকারের সঙ্গে গঠনমূলক দৃঢ় সম্পর্ক বজায় রাখবে এবং ২০২১ সালের মধ্যে উন্নত মধ্যম আয়ের ও ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের ক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখবে বলে নিশ্চিত করেছে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ফোনে এবিষয়ে নিশ্চিত করেন।
তিনি ড. মোমেনকে অভিনন্দন জানিয়ে দু’দেশের মধ্যেকার সম্পর্ক আরো জোরদার করার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের নারী ক্ষমতায়ন, দারিদ্র বিমোচন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অসামান্য ভূমিকার প্রশংসা করেন।
ব্রিটিশ হাই কমিশনার রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন ও ব্রিটিশ সরকার ও জনগণ এই সমস্যা সমাধানে বাংলাদেশকে বিদ্যমান সার্বিক সহায়তা বাড়ানো হবে বলে নিশ্চিত করেন।
অ্যালিসন বলেন, ব্রিটিশ বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিশেষ করে অবকাঠামো খাতে বিনিয়োগ করতে আগ্রহী।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তা বাড়ানোর জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানিয়ে রোহিঙ্গাদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে কাজ করার জন্য ব্রিটিশ হাই কমিশনারের প্রতি আহ্বান জানান।
মোমেন যুক্তরাজ্যের প্রতি বিদ্যমান সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies