বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
আইন-আদালত নির্বাচিত

রথিশ হত্যা মামলায় স্ত্রী দীপার মৃত্যুদণ্ড

শেয়ার করুন:

রংপুরের আইনজীবী রথিশচন্দ্র ভৌমিক বাবুসোনাকে হত্যা মামলায় তার স্ত্রী দীপা ভৌমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ বি এম নিজামুল হক এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগে কড়া পুলিশ পাহারায় রথিশের স্ত্রী দীপা ভৌমিক ওরফে স্নিগ্ধা সরকারকে আদালতে হাজির করা হয়। এ সময় রংপুর আইনজীবী সমিতির শতাধিক সদস্য আদালতে ছিলেন।

রথিশ হত্যা মামলায় মোট ৩৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। পরে গত চলতি বছরের ২১ জানুয়ারি উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।

এ মামলার চার্জশিটভুক্ত দুই আসামির মধ্যে একমাত্র জীবিত আছেন নিহত রথিশের স্ত্রী দীপা। তার প্রেমিক কামরুল ইসলাম গত বছরের ১০ নভেম্বর কারাগারে বন্দি থাকা অবস্থায় মারা যান। পরে জানা যায়, গলায় চাদর পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৯ মার্চ নিখোঁজ হন আইনজীবী রথিশচন্দ্র ভৌমিক। এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হলে তদন্তে উঠে আসে রথিশের হত্যার কথা। পরে স্ত্রী দীপা ও তার প্রেমিক কামরুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী, ৩ এপ্রিল একটি নির্মাণাধীন বাড়িতে পুঁতে রাখা রথিশের লাশ উদ্ধার করা হয়।

২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার চার্জশিট জমা দেওয়া হয়। এতে পুলিশ অভিযোগ করে, পরকীয়া প্রেমের জেরে আসামিরা আইনজীবী রথিশ চন্দ্র বাবুসোনাকে হত্যা করে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies