বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
রুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগ
বিনোদন

দক্ষিণ ভারতের দেড়শ সিনেমা হলে বাংলাদেশের মেঘলা

শেয়ার করুন:

বাংলাদেশে মডেলিংয়ের পরিচিত মুখ মেঘলা মুক্তা। বেশ কিছু চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘নবাব’র মতো ছবিতে তিনি হাজির হয়েছিলেন ছোট দুটি চরিত্রে।

সেই মেঘলাই এবার মূল নায়িকা হয়ে চমক দেখাবেন ভারতের দক্ষিণী ছবিতে। তার অভিনীত তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’ মুক্তি পাচ্ছে ১ ফেব্রুয়ারি। প্রায় দেড়শ সিনেমা হলে ছবিটি প্রদর্শিত হবে বলে জানালেন মেঘলা।

এ ছবির নায়ক তানিস্ক রেড্ডি। এটি পরিচালনা করেছেন শিবা গণেশ। ছবিতে মেঘলাকে দেখা যাবে চৈত্রা নামের চরিত্রে। এতে মেঘলার বাবার চরিত্রে আছেন তামিল ও তেলেগু ছবির জনপ্রিয় অভিনেতা সুমন তালওয়ারকে। যিনি রজনীকান্তের ‘শিবাজি’ ও অক্ষয় কুমারের ‘গাব্বার ইজ ব্যাক’ ছবিতে ভিলেন ছিলেন।

মেঘলা বলেন, ‘অবশেষে অপেক্ষার অবসান ঘটছে। প্রায় দুই বছর পর স্বপ্নের সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আমার। নিশ্চিত হয়েছি আগামী ১ ফেব্রুয়ারি দক্ষিণের ছবিতে অভিষেক হচ্ছে আমার। মানে আমার তেলেগু ছবিটি সেদিন মুক্তি পাবে। সবাই দোয়া করবেন যে চ্যালেঞ্জ আমি নিয়েছি সেটা পূরণ করতে পারি যেন।’

বর্তমানে ছবির মুক্তি উপলক্ষে হায়দরাবাদে রয়েছেন মেঘলা। তিনি জানান, সিম্ভা ফিল্মস-এর ব্যানারে নির্মিত বাণিজ্যিক ঘরানার ‘সাকালাকালা ভাল্লাবুড়ু’ ছবিটি মুক্তি পাবে দক্ষিণের পাঁচটি স্টেট তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, কর্নাটক ও অন্ধ্র প্রদেশের ১৫০টি হলে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies