বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
কৃষি

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নওগাঁয় ৯০ কোটি ২৯ লাখ টাকা ঋণ বিতরণ

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নওগাঁ জেলায় তাদের ৩০টি শাখার মাধ্যমে ২০১৮-১৯ অর্থ বছরের বিগত ৬ মাসে বিভিন্ন খাতে মোট ৯০ কোটি ২৯ লাখ ২০ হাজার টাকা ঋণ বিতরণ করেছে। এ অর্থ বছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭০ কোটি ১০ লাখ টাকা। এ ৬ মাসে ঋণ বিতরণ করা হয়েছে শতকরা ৫৩ ভাগ।


কৃষি ব্যাংক নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক মিসবাহুর রহমান জানিয়েছেন গত জুলাই’১৮ থেকে ডিসেম্বর’১৮ পর্যন্ত সময়ে এ ঋণ বিতরণ করা হয়েছে। বাকি ৬ মাসে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা একশ ভাগ অর্জিত হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন।
জেলার ৩০টি শাখার মাধ্যমে বিভিন্ন খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা এবং বিতরণের পরিমাণ হচ্ছে শস্য/ফসল উৎপাদনে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৬০ কোটি টাকা। এর মধ্যে এ পর্যন্ত ৫ হাজার ২শ ২৫ জন কৃষকের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে ৩৪ কোটি ৪০ লাখ ২ হাজার টাকা।


মৎস্যসম্পদ খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে এ পর্যন্ত ১৮ জনের মধ্যে বিতরণ করা হয়েছে ১ কোটি ৩ লাখ ১২ হাজার টাকা।


প্রাণীসম্পদ খাতে ধার্যকৃত লক্ষ্যমাত্রা হচ্ছে ৮ কোটি ৫০ লক্ষ টাকা এর মধ্যে বিগত ৬ মাসে ২৬০ জনের মধ্যে বিতরণ করা হয়েছে ৩ কোটি ৯১ লাখ ৪১ হাজার টাকা।
দারিদ্র্য বিমোচন/ মাইক্রোক্রেডিট খাতে চলতি অর্থ বছরে ধার্যকৃত লক্ষ্যমাত্রা হচ্ছে ৩ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে এ ৬ মাসে ৪০৩ জনের মধ্যে বিতরণ করা হয়েছে ২ কোটি ২৫ লাখ ৩৪ হাজার টাকা।
চলমান কৃষি খাতে এ বছরে ধার্যকৃত লক্ষ্যমাত্রা হচ্ছে ৬০ কোটি টাকা। এর মধ্যে এ পর্যন্ত ৭৫৭ জনের মধ্যে বিতরণ করা হয়েছে ৩৪ কোটি ১ লাখ ৯৭ হাজার টাকা।


সিএমএসএমই খাতে এ বছর ধার্যকৃত লক্ষ্যমাত্রা হচ্ছে ২০ কোটি টাকা। এর মধ্যে এ পর্যন্ত ২৩২ জনের মধ্যে বিতরণ করা হয়েছে ৯ কোটি ৭৯ লাখ ১৬ হাজার টাকা।
অন্যান্য খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা হচ্ছে ১২ কোটি টাকা। এর মধ্যে এ পর্যন্ত ৪৮৯ জনের মধ্যে বিতরণ করা হয়েছে ৪ কোটি ৮৮ লাখ ১৮ হাজার টাকা।
এ ছাড়াও খামার ও সেচ যন্ত্রপাতি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ লাখ টাকা এবং কৃষিভিত্তিক শিল্প প্রকল্পে এ বছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩ কোটি টাকা নির্ধারিত হলেও এ দু’টি খাতে এখন পর্যন্ত কোন ঋণ বিতরণ করা হয়নি।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies