বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
রাজনীতি

নেতিবাচক রাজনীতি করলে বিএনপি বিদেশি বন্ধুদের হারাবে : কাদের

শেয়ার করুন:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত অংশগ্রহণমূলক একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। রাজনীতি জয় পরাজয় আছে। জনরায়ে ভরাডুবির কারণে নেতিবাচক রাজনীতির ধারা অব্যাহত রাখলে বিএনপি বিদেশি বন্ধুও হারাবে।’

শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে দেশের জনগণ আগ্রহী নয়। গত দশ বছরে তারা কোনো আন্দোলন করতে পারেনি।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, সংসদ বর্জন করা দলের জন্য ক্ষতিকর। বিএনপি যদি সংসদ বর্জনের মানসিকতা ঘটায় তাহলে সেটা তাদের অস্তিত্বের জন্য ক্ষতিকর। তারা সংসদে গেলে বিরোধীদের কণ্ঠ ভারী হবে। বিএনপি সংসদে সংখ্যায় কম হলেও তারা জোড়ালো ভুমিকা রাখতে পারেন।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে চা চক্রের আয়োজন করেছেন বিএনপি-ঐক্যফ্রন্ট সেখানে খোলামেলা আলাপ করতে পারেন। বিএনপি প্রধানমন্ত্রীর চা চক্রের আহ্বান বর্জন করেছেন এটা তাদের নেতিবাচক রাজনীতির ধারা। বিএনপি নেতিবাচক ধারা আঁকড়ে ধরায় তারা রাজনীতিতে খাদের কিনারায় পড়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘অতীতেও বিভিন্ন হলে ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র ছিল। এ নিয়ে বিতর্কের কিছু নেই। ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ডাকসু নির্বাচনকে সামনে রেখে জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies