বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
নির্বাচিত

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে আশরাফুল আলম খোকনকে পুনঃনিয়োগ

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে আশরাফুল আলম খোকনকে পুনঃনিয়োগ পেয়েছেন। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে খোকনের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘মুহাম্মদ আশরাফুল আলম (খোকন) কে ৭ জানুয়ারি ২০১৯ অথবা যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) গ্রেড-৪ ভুক্ত নির্ধারিত সর্বোচ্চ বেতনে মাননীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।”
প্রায় সাড়ে ছয় বছর ধরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খোকন।
তাকে প্রথমে ২০১৩ সালে অগাস্টে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে এক বছরের জন্য নিয়োগ দেয়া হয়। পরে তার মেয়াদ বাড়ানো হয়। খোকন দৈনিক মুক্তকণ্ঠ ও চ্যানেল আইয়ে কাজ করেছেন।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০০৪ সালের একুশে অগাস্ট শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় আহত হন খোকন। ওই হামলায় ২৪ জন নিহত হয়েছিলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies