বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
নির্বাচিত সংসদ

বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের বিস্ময় : স্পিকার

শেয়ার করুন:

সংসদ প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের বিস্ময়। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাকি দিনগুলোতে উন্নয়ন কর্মকান্ড পরিপূর্ণ বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।


আজ শিবচর উপজেলার চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এসব কথা বলেন।
তিনি বলেন, ৩০ জানুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ সরকারের ওপর আস্থা রেখেছে। জনগণের প্রত্যাশা পূরণে ও সংসদীয় গণতন্ত্র আরও সুসংহত করতে একাদশ সংসদ ভূমিকা রাখবে।
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য চীফ হুইপ নূর ই আলম চৌধুরী , হুইপ মোঃ আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনি, সামশুল হক চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।


শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর মেয়র আওলাদ হোসেন খান।
এর আগে স্পিকার শিবচর উপজেলার দত্তপাড়ায় চীফ হুইপ নূর ই আলম চৌধুরীর পিতা ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন এবং মোনাজাতে শরীক হন।
পরে তিনি শিবচর উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, শিবচরের উন্নয়ন একটি মডেল যা দেশের অন্যান্য অঞ্চল অনুসরণ করতে পারে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies