বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
বিজ্ঞান ও প্রযুক্তি

ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিজনেস প্ল্যান প্রয়োজন- মোস্তাফা জব্বার

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিজনেস প্ল্যান বা ব্যবসায়িক পরিকল্পনা প্রয়োজন। ডিজিটালাইজেশনের দ্রুত বিকাশের ফলে দিনে দিনে ই-বর্জ্য মাত্রা ক্রমেই বাড়ছে।


আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি আয়োজিত ই-বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

টিআরএনবি সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর কুমার দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক সুলতান উদ্দিন আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রওশন মমতা প্রমুখ।
মোস্তাফা জব্বার বলেন, ইলেকট্রনিক্স ও ডিজিটাল পণ্যের ব্যবহার ক্রমেই বাড়ছে। পুরনো প্রযুক্তি বাদ দিয়ে নতুন প্রযুক্তিতে যেতে হবে।

দেশের অর্থনৈতিক অগ্রগতির ফলে গত ১০ বছরে বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবহার যে পরিমানে বেড়েছে তা গত ৩০ বছরের চেয়ে অনেকে বেশি।
তিনি বলেন, বাংলাদেশ এখন ইলেক্ট্রনিক পণ্য আমদানিই করছে না, উৎপাদনও করছে। ফলে বর্জ্য বাড়ছে। ই-বর্জ্য ব্যবস্থাপনাকে গুরুত্ব দিতে হবে।সরকারের পাশাপাশি ইলেক্ট্রনিক পণ্যের ট্রেডবডি, পণ্য উৎপাদনকারিসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিত উদ্যোগে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, ই-বর্জ্য নীতিমালা পরিবেশ মন্ত্রণালয়ে থেকে আইন মন্ত্রণালয়ে গেছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies