মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
নির্বাচিত

বর্তমানে ৪৪টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় সংসদে রেলপথমন্ত্রী

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, বর্তমানে দেশের ৪৪টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় রয়েছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য আলী আজমের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, রেলওয়েতে যে সকল প্রকল্প চলমান রয়েছে এবং অতি শিগগিরই যে সকল প্রকল্প গ্রহণ করা হবে সেগুলো বাস্তবায়িত হলে আরো ১৫টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে। জেলাগুলো হলো-মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বান্দরবান, কক্সবাজার, নড়াইল, ঝালকাঠি, পটুয়াখালী, মানিকগঞ্জ, পিরোজপুর ও বরগুনা।

তিনি জানান, বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান মাস্টারপ্ল্যান সম্প্রতি হালনাগাদ করা হয়েছে। যার মেয়াদ ধরা হয়েছে ৩০ বছর (২০১৬-২০৪৫)। মাস্টারপ্ল্যান বাস্তবায়নের পর লক্ষীপুর, শেরপুর, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এই ৪টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে।

অবশিষ্ট ভোলা জেলাকেও রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার পদক্ষেপ গ্রহণ করা হবে।
মন্ত্রী জানান, ২০০৯ সালে সরকার গঠনের পর এ পর্যন্ত মোট ১ লাখ ৮ হাজার ৬১৬ কোটি ৩৭ লাখ টাকার ৮১টি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। ২০০৯ থেকে এ পর্যন্ত ৬৪টি প্রকল্প সমাপ্ত হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে এডিপিতে বাংলাদেশ রেলওয়েতে ৪৫টি বিনিয়োগ প্রকল্প এবং ৩টি কারিগরি সহায়তা প্রকল্প অর্থাৎ মোট ৪৮টি উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বাংলাদেশ রেলওয়ের জন্য ১১ হাজার ৩৩১ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies