শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আইন-আদালত

মানহানি মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১ বছর বৃদ্ধি

শেয়ার করুন:

মানহানির দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর করে বৃদ্ধি করেছে হাইকোর্ট। তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, ঢাকা ও নড়াইলে দায়ের করা দুটি মানহানির মামলায় খালেদা জিয়াকে প্রথমে হাইকোর্ট ছয়মাসের জামিন দিয়েছিলো। পরে ওই জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই তা বর্ধিত করার আবেদন করি। আদালত শুনানি শেষে জামিনের মেয়াদ এক বছর করে বৃদ্ধি করেছে।

Powered by Done 5 Technologies