শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে তিন সেনা সদস্য নিহত

শেয়ার করুন:

লিগ্যাল ডেস্ক : সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে তিন সেনা সদস্য নিহত
খাদে পড়ে যাওয়া সেনাবাহিনীর গাড়িটি।

নোয়াখালীর সুবর্ণচরে সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন সেনা সদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন।

নিহতরা হলেন- ২১ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন সিলেটের সিপাই মামুন খোন্দকার, ফিরোজুল ইসলাম ও ফয়েজ উদ্দিন। শুক্রবার বিকাল ৩টার দিকে সুবর্ণচর- স্টিমার ঘাট সড়কের তোতার বাজারের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

সুবর্ণচরের চরজব্বর থানার ওসি সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিকালে কুমিল্লা সেনানিবাস থেকে সেনা সদস্যদের নিয়ে সেনাবাহিনীর একটি গাড়ি হাতিয়ার স্বর্ণদ্বীপ যাচ্ছিল। পথে তোতার বাজারের দক্ষিণে আসার পর অন্য একটি গাড়িকে অতিক্রম করার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ১২ সেনা সদস্য আহত হন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies