বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
বাংলাদেশ

বিআইডব্লিউটিএ আজ ২৯০টিসহ মোট ১,১৯৯টি স্থাপনা উচ্ছেদ করেছে

শেয়ার করুন:


ঢাকা, লিগ্যাল ডেস্ক :
বিআইডব্লিউটিএ আজ কামরাঙ্গীরচরের কামালবাগ, লোহারপুল ছাতা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ২৯০টি পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করেছে। এগুলোর মধ্যে রয়েছে দোতলা ভবন তিনটি, একতলা বাড়ি সাতটি, আধাপাকা ঘর ২৩টি এবং টিন ও টংঘর ২৫৭টি। 


গতকাল কামরাঙ্গীরচরের কয়লাঘাট ও ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে আড়াই শতাধিক পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করেছে। এগুলোর মধ্যে রয়েছে চারতলা ভবন তিনটি, তিনতলা ভবন দু’টি, দোতলা ভবন পাঁচটি, একতলা বাড়ি নয়টি, আধাপাকা ঘর ২৫টি এবং টিন ও টং ঘর ২০৮টি। 
গত ৫ ফেব্রুয়ারি কামরাঙ্গীরচরের নবাবচর এলাকায় অভিযান চালিয়ে দু’শতাধিক পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করেছে। এগুলোর মধ্যে রয়েছে একটি তিন তলা ভবন,  দোতলা ভবন পাঁচটি, একতলা ভবন ২৮টি, আধাপাকা ঘর ২২টি এবং টং ঘর ১৫৫টি।
উচ্ছেদ কার্যক্রমের প্রথম পর্যায়ে বিআইডব্লিউটিএ ২৯-৩১ জানুয়ারি পর্যন্ত   বুড়িগঙ্গা নদীর তীরে কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ছোট বড় ৪৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এগুলোর মধ্যে সাত, পাঁচ, তিন ও দোতলা পাকা ভবন, স’মিল, গোডাউন, প্লাস্টিক কারখানা এবং আধাপাকা ভবনও রয়েছে।


বিআইডব্লিউটিএ প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট ১,১৯৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এপর্যন্ত এক লাখ ২৫ হাজার জরিমানা করেছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ দখলদারদের বিতারিত করার পরিকল্পনা নিয়ে নদী উদ্ধারে উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে।  পরবর্তী কার্যক্রম ১২-১৪ ফ্রেব্রুয়ারি পর্যন্ত চলবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies