রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
জাতীয় শীর্ষ খবর

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ইউএনও’র গাড়িচালক গ্রেফতার

শেয়ার করুন:

সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক (ইউএনও) গাড়িচালক আব্দুল গফফারকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার পর শ্যামনগর উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল গফফার শ্যামনগর উপজেলার বাদঘাটা চন্ডীপুর গ্রামের মৃত. গহর আলী গাইনের ছেলে।

ধর্ষিতার স্বজনরা জানান, ইউএনও’র গাড়িচালক আব্দুল গফফার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের পিছনে একটি সরকারি কোয়াটারে একা থাকেন। মেয়েটি আব্দুল গফফারের বাড়িতে কাজ করে। শনিবার দুপুরে তার জন্য বাড়ি থেকে ভাত নিয়ে যায় বাক প্রতিবন্ধী মেয়েটি। এ সময় একা পেয়ে আব্দুল গফফার জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে। পরে বাড়িতে গিয়ে মেয়েটি তার মাকে জানায়। মা আকলিমা বেগম মেয়েকে নিয়ে থানায় মামলা করেন।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন বলেন, ধর্ষিতার মা আকলিমা বেগম বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। ধর্ষণের অভিযোগে আব্দুল গফফারকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবন্ধী মেয়েটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে সদর হাসপাতালে পাঠানো হবে।

Powered by Done 5 Technologies