শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি

চুয়াডাঙ্গায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা : জেলার সদর উপজেলা চত্বরে আজ শনিবার দু’দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মেলার উদ্বোধন করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারির সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসশ গোপাল চন্দ্র দাস।
এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম প্রমুখ।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪টি স্টল অংশগ্রহণ করছে। আগামীকাল রোববার মেলার সমাপনী দিন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies