শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
শীর্ষ খবর

ট্রাম্পের দেয়ালের তহবিলের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি : পেন্টাগন প্রধান

শেয়ার করুন:

ওয়াশিংটন, লিগ্যাল ডেস্ক :যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শ্যানাহান শনিবার বলেছেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।


শুক্রবার ট্রাম্প মেক্সিকো সীমান্তবর্তী এলাকায় মাদক এবং অপরাধচক্র, মানব পাচারকারী ও অবৈধ শরণার্থীদের ব্যাপক তৎপরতাকে ‘আগ্রাসন’ অভিহিত করে মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্ত জুড়ে জরুরি অবস্থা জারি করেন। এরফলে তিনি কংগ্রেসকে পাশ কাটিয়ে কেন্দ্রীয় তহবিল থেকে দেয়াল নির্মাণের জন্য অর্থ নিতে পারবেন।


তবে তার এই জরুরি অবস্থা ঘোষণার পরপরই আদালতে একে চ্যালেঞ্জ করা হয়েছে।
জার্মানিতে শ্যানাহান বলেন, ‘তাই আমরা এ ব্যাপারে এখনো কোন সিদ্ধান্তে আসতে পারিনি।’
জরুরি অবস্থা জারির ফলে প্রেসিডেন্টের হাতে কিছু বিষয়ে অগাধ ক্ষমতা চলে আসবে যা ব্যবহার করে তিনি কংগ্রেসকে পাশ কাটাতে পারবেন।


এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, এ ক্ষমতাকে কাজে লাগিয়ে ট্রাম্প সামরিক খাতের নির্মাণ প্রকল্পের ৩৬০ কোটি ডলার, মাদকবিরোধী প্রকল্পের জন্য ২৫০ কোটি ডলার, এবং ট্রেজাারি বিভাগের ৬০ কোটি ডলার দেয়াল নির্মাণে বরাদ্দ দিতে পারবেন। আর এর সঙ্গে যোগ হবে বৃহস্পতিবার রাতে কংগ্রেসে পাস হওয়া ১৩৭ দশমিক ৫ কোটি ডলারের প্যাকেজ।
সব মিলে দেয়াল নির্মাণের জন্য ট্রাম্পের হাতে চলে আসবে প্রায় ৮শ’ কোটি ডলার। যদিও সীমান্তের ২ হাজার মাইল জুড়ে দেয়াল নির্মাণের মোট খরচ ২ হাজার ৩শ’ কোটি ডলারের তুলনায় এ তহবিল অনেকটাই কম।তবে কংগ্রেসের কাছে ট্রাম্প দেয়ালের জন্য যে ৫৭০ কোটি ডলার চেয়েছিলেন তার তুলনায় এই তহবিল বেশি।

Powered by Done 5 Technologies