রবিবার, ১ নভেম্বর ২০২৬
বিনোদন

নিউইয়র্কের টাইমস স্কয়ারে তোলা ঐতিহাসিক ছবির নায়ক ‘কিসিং সেইলর’ নেই

শেয়ার করুন:

ওয়াশিংটন, লিগ্যাল ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উদযাপনের সময় নিউইয়র্ক টাইমস স্কোয়ারে এক নারীকে চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি হওয়া নাবিক আর নেই। তার বয়স হয়েছিল ৯৫ বছর। তার মেয়ে প্রোভিডেন্স জার্নালকে একথা জানান।


তার মেয়ে শারোন মোলেউর বলেন, রোড দ্বীপের মিডলটাউনের বাসায় পড়ে যাওয়ার পর জর্জ মেন্ডোনসার রোববার অস্ত্রোপচার করা হয়েছিল। খবর এএফপি’র।


লাইফ ম্যাগাজিনের জন্য আলফ্রেড এইসেনস্টায়েডট যে চারটি ছবি তুলেছিলেন এটি তার অন্যতম। এতে দেখা যায় মেন্ডোনসা উপর থেকে নিচু হয়ে সেবিকার পোশাক পরিহিত এক নারীকে চুমু খাচ্ছেন।
লাইফ ম্যাগাজিন ‘ভি-জে ডে ইন টাইমস স্কোয়ার’ শিরোনামে ছবিটি প্রকাশ করে।
মেন্ডোনসা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে প্রশান্ত মহাসাগরে দায়িত্ব পালন করেন। ছবিটি তোলার সময় তিনি ছুটিতে দেশে ছিলেন।


তিনি যাকে চুমু খাচ্ছিলেন তার নাম গ্রিটা জিমার ফ্রিডম্যান। তিনি ২০১৬ সালে ৯২ বছর বয়সে মারা যান।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies