রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
রাজনীতি সংসদ

সংরক্ষিত সংসদ সদস্যদের জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন

শেয়ার করুন:

ঢাকা, লিগ্যাল ডেস্ক : একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্যগণ শপথ গ্রহণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
নবনির্বাচিত সংসদ সদস্যগণ আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন।


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সংসদ সদস্যগণ এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এর আগে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সংসদ ভবনের শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত আওয়ামী লীগের ৪৩ জন, ওয়ার্কার্স পার্টির ১জন, স্বতন্ত্র ১জন এবং জাতীয় পার্টির ৪ জনসহ সর্বমোট ৪৯ জন সংসদ সদস্যগণের শপথ বাক্য পাঠ করান।

Powered by Done 5 Technologies