বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
রুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগ
আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি

পদত্যাগ করছেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ইভান উইলিয়ামস

শেয়ার করুন:

সান ফ্রান্সিসকো, লিগ্যাল ডেস্ক : ক্ষুদে বার্তার ওয়েবসাইট টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও এক সময়ের প্রধান নির্বাহী ইভান উইলিয়ামস পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করছেন। খবর এএফপি’র।
শুক্রবার ইউএস সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নথি থেকে জানা গেছে, চলতি মাসের শেষ নাগাদ উইলিয়ামস বোর্ড থেকে সরে দাঁড়াবেন।
উইলিয়ামস নথিতে উল্লেখ করেন, ‘১৩ বছর অবিশ্বাস্য সময় কেটেছে। টুইটারের সাথে থাকতে পেরে আমি গর্বিত’।


উল্লেখ্য, ২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হয়। তবে ২০০৬ সালের জুলাই মাসে জ্যাক ডরসি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।


মাইক্রোব্লগিং ওয়েবসাইট, খুদে বার্তার সাইট কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে টুইটার পরিচিত। যাত্রা শুরুর পর থেকেই টুইটার বিশ্বে যোগাযোগ মাধ্যম হিসেবে উচ্চপর্যায়ের অবস্থানে থাকলেও কখনও কখনও বিতর্কিতও হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies