মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আইন-আদালত

ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

শেয়ার করুন:

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে ৯৭৫ পিস ইয়াবাসহ এক মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মাসিম আলী মুহুরী। জেলার চারঘাট উপজেলার জয়পুর গ্রামে তার বাড়ি। শনিবার দুপুরে বাড়ির সামনে থেকেই তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

পরে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় মাসিম আলীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies