শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর সভাপতির মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

শেয়ার করুন:

ঢাকা, লিগ্যাল ডেস্ক
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এম পি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর সভাপতি কৃষিবিদ এ এম এম সালেহ’র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, কৃষিবিদ এ এম এম সালেহ ২৪ ফেব্রুয়ারি ২০১৯ সন্ধ্যায় সিঙ্গাপুরস্থ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা এবং আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies