শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক
খবর

আজ রাত ঢাকা উত্তরে থেকে মটরবাইক নিষিদ্ধ

শেয়ার করুন:

ঢাকা, লিগ্যাল ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচন উপলক্ষে মঙ্গলবার রাত ১২টা থেকে ১ মার্চ শুক্রবার রাত ১২টা পর্যন্ত ডিএনসিসি আওতাভুক্ত এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

পাশাপাশি একই সময়ে বরগুনা জেলার আমতলি পৌরসভা এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভার মেয়রের শূন্যপদে উপ-নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব আতিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়।
২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এসব এলাকায় মেয়র পদে উপনির্বাচন হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।



এ ছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ২৮ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত অটোরিকশা/ইজিবাইক/, মাইক্রোবাস, পিকআপ, কার, বাস, ট্রাক এবং স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন যান্ত্রিক যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণের সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

Powered by Done 5 Technologies