শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

গণমাধ্যম কর্মীদের সঙ্গে এমপি রত্নার মতবিনিময়

শেয়ার করুন:

নাটোর প্রতিনিধি

জেলার উন্নয়ন বিষয়ে নাটোরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নাটোর ও নওগাঁ এলাকার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ। সোমবার রাত আটটা থেকে দুই ঘন্টার এ মতবিনিময় সভা শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় সংসদ সদস্য রত্না আহমেদ বলেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পর্যটন সুবিধা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে নাটোরের উন্নয়নে নির্বাচিত সকল সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রায় নাটোর যেন একই গতিতে এগিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে আমাদের সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করবো।


সকলের সহযোগিতায় বাসযোগ্য নাটোর গড়তে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করে রত্না আহমেদ বলেন, সমাজ থেকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস নির্মূল করতে চাই। এক্ষেত্রে সততাই হবে আমার চালিকা শক্তি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, যুগান্তরের মাহফুজ আলম মুনী, প্রথম আলোর মুক্তার হোসেন, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল সরকার, সহ সভাপতি এ বি এম মোস্তফা খোকন ও জুলফিকার হায়দার জোসেফ, সাবেক সাধারণ সম্পাদক ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ। নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন সভা প্রধানের দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies