শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
বাংলাদেশ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

শেয়ার করুন:

লিগ্যাল ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের এক বৈঠক কুড়িগ্রাম সীমান্তে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকালে জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট বিওপি’র নিকটস্থ ভারতের অভ্যন্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে রংপুর বিজিবি’র ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ হোসেনের নেতৃত্বে ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল এবং বিএসএফ-এর পক্ষে ডিআইজি ললিত কুমারের নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহন করেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত এলাকায় বিনা উষ্কানিতে গুলিবর্ষন, বাংলাদেশী নাগরিকদের মারধর, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য পাচার, চোরাচালান এবং বাংলাদেশী নাগরিক আটকসহ সীমান্তের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠক ফলপ্রসু হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Powered by Done 5 Technologies