বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
বিজ্ঞান ও প্রযুক্তি

জেডটিই বাংলাদেশের আইসিটিসহ বিভিন্ন খাতের উন্নয়নে কাজ করতে চায়

শেয়ার করুন:

রোহান

ঢাকা, লিগ্যাল ডেস্ক : তথ্য, যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ও টেলিকম খাতের চীনভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান জেডটিই বাংলাদেশের আইসিটিসহ বিভিন্ন খাতের উন্নয়নে কাজ করতে চায়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাথে জেডটিই-এর চিফ এক্সিকিউটিভ অফিসার জু জিয়া ইয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জং হুয়াসহ সংশ্লি¬ষ্ট কর্মকর্তারা বৈঠককালে এই আগ্রহের কথা ব্যক্ত করেছেন।
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডাব্লিউসি) অংশগ্রহণকারী জেডটিই-এর নেতৃবৃন্দের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকায় আইসিটি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।

বৈঠককালে তারা পারস্পরিক স্বার্থসংশি¬ষ্ট বিষয় নিয়ে বিশেষ করে বাংলাদেশের আইসিটি খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী আইসিটি খাতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও অগ্রগতি সম্পর্কে তাদের অবহিত করেন।
জেডটিই-এর কর্মকর্তাগণ বাংলাদেশের আইসিটি সহ বিভিন্ন খাতের অব্যাহত উন্নয়নের প্রশংসা করেন।

জেডটিই বাংলাদেশের আইসিটি খাতসহ বিভিন্ন খাতের উন্নয়নে অতীতের ন্যায় ভবিষ্যতেও কার্যকরী অবদান রাখার অভিপ্রায় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies