বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
বিনোদন

মালয়েশিয়ায় মধ্যরাতেও চলছে নিরবের সিনেমার প্রদর্শনী

শেয়ার করুন:

দেশের মাটিতে জয়া আহসান ও চঞ্চলের দেবী চলচ্চিত্রটি ঢাকার স্টার সিনেপ্লেক্সে রেকর্ড পরিমাণ ১২টি প্রদর্শনী হয়েছিল। আর সেখানে মালয়েশিয়ায় নিরবের সিনেমা ‘বাংলাশিয়া’র ১৩টি প্রদর্শনী! এমনকি মধ্যরাতেও চলছে প্রদর্শনী।

নিরব নিজেই গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘মালয়েশিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি ম্যাচিওর্ড, এখানে প্রচুর দর্শক। সিনেমা দেখার সুযোগ সুবিধাও দারুণ। আর আমাকে এতোটা গুরুত্ব সহকারে এখানের মানুষেরা সম্মান করছে- বেশ উপভোগ করছি।’

তিনি বলেন, ‘প্রিমিয়ারে দর্শকদের যে ভালোবাসা পেয়েছি, তারচেয়েও বাণিজ্যিক শো-গুলোতে দর্শকদের রেস্পন্স দেখে আপ্লুত হচ্ছি। মধ্যরাতেও দলবেঁধে সিনেমা দেখছে। প্রায় থিয়েটারই হাউজফুল- এ এক অনন্য অভিজ্ঞতা।’

চিত্রনায়ক নিরব অভিনীত প্রথম আন্তর্জাতিক ছবি ‘বাংলাশিয়া’ সম্প্রতি মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে। এটি দেশটির স্থানীয় প্রযোজনায় নির্মিত। এ ছবির মুক্তি উপলক্ষে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন এ অভিনেতা।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies