বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
নির্বাচিত বিনোদন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আগামীকাল জয়বাংলা কনসার্ট

শেয়ার করুন:

ভূঁইয়া আসাদুজ্জামান

ঢাকা, লিগ্যাল ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের দিবস উপলক্ষে আগামীকাল বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়াামে অনুষ্ঠিত হবে জয়বাংলা কনসার্ট।
দেশের তরুণ-যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ করতে প্রতিবছরের মতো এবারো বিশাল আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়বাংলা কনসার্ট।

কনসার্টের তত্বাবধানে রয়েছে- সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
কনসার্টে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে দেশাত্ববোধক যে গানগুলো প্রচারিত হয়েছিল সেই গানগুলোই দেশের সেরা ব্যান্ড দলসমূহ পরিবেশন করবে।
সিআরআই সহযোগী সমন্বয়কারী প্রকৌশলী তন্ময় আহমেদ আজ বাসসকে জানান ‘২০১৫ সাল থেকে ইয়াং বাংলা প্রতিবছর এই কনসার্টের আয়োাজন করে আসছে। ২০১৭ সালের ৩০ অক্টোবর জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়ার পর এই উদযাপনটা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

তিনি বলেন, আর্মি স্টেডিয়ামের এই মেগা ইভেন্টে প্রবেশ করতে কোনো টাকা লাগবেনা, তবে দর্শকদের শুধু রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies