বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
জাতীয় নির্বাচিত

আগামী ৩ এপ্রিল পবিত্র শবে মেরাজ

শেয়ার করুন:

আগামী ৩ এপ্রিল (২৬ রজব, বুধবার) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশের আকাশে বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় রজব মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামী শনিবার (৯ মার্চ) থেকে ১৪৪০ হিজরির রজব মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ৩ এপ্রিল (২৬ রজব, বুধবার) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

বায়তুল মুকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

সভায় প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের আকাশে ১৪৪০ হিজরির রজব মাসের চাঁদ দেখা যায়নি। এ জন্য শুক্রবার (৮ মার্চ) জামাদিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। শনিবার (৯ মার্চ) থেকে রজব মাস গণনা শুরু হবে এবং আগামী ৩ এপ্রিল পবিত্র শবে মেরাজ পালিত হবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies