বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
নির্বাচিত

আজ কুয়েত যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

শেয়ার করুন:

নাইম আহমেদ,

ঢাকা, লিগ্যাল ডেস্ক : সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ চার দিনের সরকারি সফরে আজ সোমবার কুয়েত যাচ্ছেন।
সফরকালে তিনি কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী, ইন্টেরিয়র মিনিস্টার, সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, ল্যান্ড ফোর্স কমান্ডার ও কুয়েত ন্যাশনাল গার্ডের ডেপুটি কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এছাড়াও সেনাবাহিনী প্রধান কুয়েতে নিযুক্ত বাংলাদেশী কন্টিজেন্টসমূহ এবং কুয়েতের বেশ কিছু সামরিক স্থাপনা পরিদর্শন করবেন।
তার এই সফরের মধ্য দিয়ে উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিষয়গুলো আরো জোরদার হবে।
সফর শেষে তিনি আগামী ১৫ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies