বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
আইন-আদালত আরো বিষয়

আইনমন্ত্রীর ভাইয়ের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করুন:

মোঃ রবিন,

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এর ছোট ভাই প্রয়াত আরিফুল হক রনির আত্মার শান্তি কামনা করে আজ বিকেলে ঢাকায় ডিওএইচএস কেন্দ্রীয় জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে আইনমন্ত্রীর অনুরোধে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এর আশুরোগমুক্তি কামনা করেও দোয়া করা হয়।

মাহফিলে আইনমন্ত্রী ও তাঁর আত্মীয়-স্বজন, আইন সচিব আবু সালেহ শেখমো. জহিরুল হক সহ আইন মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা, মন্ত্রীর নির্বাচনী এলাকা কসব-আখাউড়ার রাজনৈতিক ও সাধারণ ব্যক্তিত্ব, কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেড এর কর্মকর্তা-কর্মচারী সহ সুধীজনরা উপস্থিত ছিলেন। এসময় মন্ত্রী এক সংক্ষিপ্ত বক্তৃতায় দোয়া মাহফিলে আগতদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।

বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য ও বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান আইনজীবী অ্যাডভোকেট মরহুম সিরাজুল হক এর কনিষ্ঠ পুত্র ও বর্তমান আইনমন্ত্রী আনিসুল হক এমপির একমাত্র ছোট ভাই আরিফুল হক রনি ২০১৭ সালের ১০ মার্চ যুক্তরাষ্ট্রের ডালাসে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies