বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
বিনোদন

দ্বাদশ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব উদ্বোধন করলেন তথ্যমন্ত্রীতথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শেয়ার করুন:

কাজী রতনা,

ঢাকা, লিগ্যাল ডেস্ক : তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শিশু-কিশোরদের সুস্থ বিকাশে চলচ্চিত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ চলচ্চিত্র আনন্দের সঙ্গে শিক্ষা দিতে সক্ষম।

শনিবার রাজধানীর গণগ্রন্থাগার মিলনায়তনে দ্বাদশ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

আয়োজক সংস্থা চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান উদ্বোধক হিসেবে এবং সৈয়দ সালাহউদ্দীন জাকী বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

শিশুদের পরিচালনায় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

উল্লেখ্য, ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ প্রতিপাদ্যে ৮ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী এ উৎসবে ৩২ টি দেশের ১৭৯ টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies