শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আন্তর্জাতিক শীর্ষ খবর

নিউজিল্যান্ডের একটি অন্ধকারতম দিন : আরডেন

শেয়ার করুন:

ক্রাইস্টচার্চ,

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে একটি মসজিদে আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টায় সন্ত্রাসী হামলা হয়। এছাড়া আশে-পাশের আরও দু’টি মসজিদেও সন্ত্রাসী হামলা হয়। এ ঘটনার পর হতাশ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাচিনডা আরডেন।

এক বার্তায় তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের একটি অন্ধকারতম দিন।’
ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় ইতোমধ্যে বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় ও শেষ টেস্ট বাতিল ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে হ্যাগলি ওভালের পাশের একটি মসজিদে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। পরের আশে পাশে আরও দু’টি মসজিদেও গুলি বর্ষণ করে সন্ত্রাসীরা।

অনুশীলন শেষ করে ঐ মসজিদে জুমার নামাজ আদায়ে যান বাংলাদেশের খেলোয়াড়রা। কিন্তু স্থানীয়দের কাছ থেকে সন্ত্রাসী হামলার কথা শুনে আতঙ্কিত হয়ে স্টেডিয়ামে ফিরে যান খেলোয়াড়রা।
প্রত্যক্ষদর্শী ও নিউজিল্যান্ডের অনলাইন সংবাদমাধ্যম জানায়, ‘স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে নামাজ শুরু হওয়ার কিছুক্ষণ পর একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসলিদের লক্ষ্য করে গুলি করে। এরপর জানালার কাচ ভেঙে হামলাকারী পালিয়ে যায়।’

Powered by Done 5 Technologies