শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তিকাপ্তাইয়ে সৌর বিদ্যুৎ কেন্দ্রের কাজ সম্পন্ন

শেয়ার করুন:

এস এম আলিফ,

রাঙ্গামাটি, লিগ্যাল ডেস্ক : জেলার কাপ্তাই উপজেলায় সৌর বিদ্যুৎ কেন্দ্রটির কাজ সম্পন্ন। এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। উদ্বোধনের পর কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্রটি জানায়, সৌর শক্তির দ্বারা পরিচালিত কেন্দ্রটি থেকে ৭.৪মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

প্রকল্পটির পরিচালক (পিডি) মোঃ ফারুক জানান, সৌর শক্তি দ্বারা পরিচালিত কেন্দ্রটিতে ব্যয় করা হয়েছে ১১০ কোটি টাকা। আর প্রকল্পটির অর্থায়ন করেছে এডিবি। চলতি বছরের এপ্রিল মাসের যে কোন সময় প্রকল্পটি আনুষ্ঠানিব ভাবে উদ্বোধন করার কথা রয়েছে বলে যোগ করেন।

এক প্রশ্নে তিনি বলেন, প্রকল্পটির ৯৫ভাগ কাজ শেষ। সংযোগ দেওয়ার পর পরই বিদ্যুৎ সরবরাহ চালু হবে। প্রকল্পটি থেকে উৎপাদিত ৭.৪মেগাওয়াট বিদ্যুৎ থেকে ২ মেগাওয়াট কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র ব্যবহার এবং বাকী বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত করা বলে তিনি জানান।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies