সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

দুই হুন্ডি কারবারি আটক

শেয়ার করুন:

যশোর প্রতিনিধি,

যশোরের বেনাপোলে ভারতে পাচারকালে সাড়ে সাত লাখ টাকাসহ দুই হুন্ডি কারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার দুপুরে বেনাপোলের পুটখালি সীমান্তে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জাকির হোসেন ও সেলিনা খাতুন। তারা পুটখালি গ্রামের বাসিন্দা।

বিজিবি খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, ‘বেনাপোল পুটখালি সীমান্ত দিয়ে দুপুরে বিপুল সংখ্যক হুন্ডির টাকা ভারতে পাচার হয়ে যাচ্ছে জানতে পারে বিজিবি। এসময়  সীমান্ত এলাকায় একদল বিজিবি সদস্য অভিযান চালায়। আটক করা হয় জাকির হোসেন ও সেলিনা খাতনকে। দুজনের কাছ থেকে উদ্ধার করা হয় সাড়ে সাত লাখ টাকা। টাকার মালিক পুটখালি গ্রামের রায়হান সেলিম ও রেজা বলে জানায় হুন্ডি কারবারিরা।’

উদ্ধার টাকাসহ আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies