শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক
আইন-আদালত নির্বাচিত

ফিটনেসবিহীন গাড়ি বিষয়ে ব্যাখ্যা দিতে বিআরটিএর পরিচালককে হাইকোর্টে তলব

শেয়ার করুন:

সাইয়্যদ মো: রবিন,

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন ৭০ হাজার গাড়ি চলাচল করার কারণ ব্যাখ্যা করতে বিআরটিএ’র রোড সেফটি পরিচালককে তলব করেছে হাইকোর্ট।
আগামী ৩০ এপ্রিল তাকে স্বশরীরে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।
রাজধানীর সড়কে ফিটনেসবিহীন ৭০ হাজার গাড়ি চলাচল সংক্রান্ত একটি ইংরেজি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার মামুন মাহবুব। বিষয়টি আমলে নিয়ে আদালত আজ এ আদেশ দেয়।

এছাড়াও আদালত ফিটনেসবিহীন গাড়ী চলাচল বন্ধে পদক্ষেপ গ্রহণ বিষয়ে কারণ দর্শাতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুলও জারি করেছে।

ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বাসস’কে আজ আদালতের আদেশ বিষয়ে জানান। তিনি বলেন, বিআরটিএ’র রোড সেফটি পরিচালককে হাইকোর্ট স্বশরীরে হাজির হয়ে ফিটনেসবিহীন ৭০ হাজার গাড়ি চলাচল করার কারণ বিষয়ে ব্যাখ্যা করতে হবে।

Powered by Done 5 Technologies