বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
স্বাস্থ্য

ফার্মাসিউটিক্যালসের এইচআরদের ‘মেম্বারস গালা নাইট’

শেয়ার করুন:

যে কোন কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ মানবসম্পদ (এইচআর) বিভাগ। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় হয়ে গেল দেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে মানবসম্পদ বিভাগে কর্মরতদের অন্যতম সংগঠন ‘বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস হিউম্যান রিসোর্সেস সোসাইটি (বিপিএইচআরএস)’ এর মেম্বারস গালা নাইট ২০১৯।

রাজধানীর ধানমন্ডিস্থ রাপা প্লাজা’র আরাজ রুফটপ রেস্টুরেন্ট-এ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট মুনিরুল ইসলাম, জেনারেল সেক্রেটারি ড. সায়েম আহমেদসহ সংগঠনের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের চিফ মার্কেটিং অফিসার আবু আসলাম ও হেড অফ কর্পোরেট সেলস তানিম কুরাইশী।

অনুষ্ঠানটির স্পন্সর করেছেন হিরো মটরসাইকেলের বাংলাদেশে একমাত্র পরিবেশক নিলয় মটরস লি.।

অনুষ্ঠানে বাংলাদেশের সকল ফার্মাসিউটিক্যালস কোম্পানির এইচআর কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকলের মধ্যে আকর্ষণীয় র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies