বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
নির্বাচিত বিজ্ঞান ও প্রযুক্তি

দেশ তথ্য প্রযুক্তিতে এগিয়ে চলেছে : মোস্তাফা জব্বার

শেয়ার করুন:

বগুড়া প্রতিনিধি,

দেশ তথ্য প্রযুক্তিতে এগিয়ে চলেছে উল্লেখ করে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, মা, মাটি ও মাতৃভাষার সাথে কোন আপোষ নেই । যারা এর বিরুদ্ধাচারণ করবে তাদের বিরুদ্ধে দেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আজ বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার মকবুল হোসেন, বিজয় ডিজিটাল প্রধান নির্বাহী জেসমিন জুঁই, অতিরিক্ত জেলা প্রশাসক সনাতন চক্রবর্তী ও কলেজের অধ্যক্ষ ছামসুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন। আমরা দেশের উন্নয়নে সক্ষমতা অর্জন করেছি। পদ্মাসেতুর মত একটি সর্ববৃহৎ প্রকল্প কারো সাহায্য ছাড়া নির্মাণ করছি।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies